ব্রিটেনে কয়েক লাখ শ্রমিক আইসোলেশনে, খাদ্যে ঘাটতির আশঙ্কা

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ২০:২০আপডেট : ২২ জুলাই ২০২১, ২২:৩৫

করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ব্রিটেনে কয়েক লাখ শ্রমিককে আইসোলেশনে পাঠানোয় খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। শ্রমিকদের অনুপস্থিতিতে সংকট ইতোমধ্যে আঁচ করা গেছে। এমন আশঙ্কায় পণ্য এবং জ্বালানি মজুত করে রাখতে দেখা গেছে ব্রিটিশদের।

ব্রিটেনের সুপার মার্কেট, পাইকারি বিক্রেতা ও হোলিয়াররা স্থায়ী খাদ্য ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই প্রচেষ্টা শুরু করেছে। কিন্তু দোকানগুলোতে সাধারণ মানুষ অতিরিক্ত পণ্য ক্রয়ে খাদ্যে ঘাটতি দেখা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্যসেবা অ্যাপ থেকে করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কয়েক লাখ শ্রমিককে আইসোলেট করার নির্দেশ আসার পরেই এমন পরিস্থিতি ব্রিটেনে। অনেক দোকানপাটের তাকে পণ্য নেই বললেই চলে।

বোতলজাত পানি, কোমল পানীয়, সালাদ এবং মাংস জাতীয় পণ্যের সংকট লক্ষ করা গেছে। যদিও লন্ডনের দোকানগুলোতে অন্যান্য খাবারের দাম কম ছিল। অনেক ব্যবসায়ীর মতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

মাংস শিল্প সংস্থা বুধবার জানিয়েছে, ব্রিটেনের খাদ্য সরবরাহের চেইনগুলো ‘ব্যর্থতার প্রান্তে’। কারণ, করোনা সংক্রমণের কারণে তীব্র শ্রমের সংকট দেখা দিয়েছে। কর্মী সংকটের কারণে অনেক দোকান বন্ধ রাখতে দেখা গেছে ব্যবসায়ীদের।

করোনাভাইরাসের লাগামহীন সংক্রমণের মধ্যেও সম্প্রতি ব্রিটেনে থেকে কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ