ছাতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর লড়াই! (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ২২:৪৫আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৪৫
image

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষেরও খারাপ দিন আসে। সম্প্রতি সেরকম একটি খারাপ দিন গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এক ভিডিওতে তাকে ছাতা সামলাতে হিমশিম খেতে দেখা গেছে। দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তাদের এক স্মরণ অনুষ্ঠানে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, অবাধ্য ছাতাটিকে বশে আনার চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথমে ছাতাটি খুলতে অস্বীকৃতি জানায়, পরে ধাক্কা দিয়ে খুলতে গেলে সেটি আবার উল্টে যায়। আর পাশে থেকে সেই দৃশ্য উপভোগ করেন প্রিন্স চার্লসসহ অন্য কর্মকর্তারা। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীও হেসে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির কারণ হয়ে উঠেছে ভিডিওটি। এক ব্যবহারকারী লিখেছেন, সরকার তাকে নতুন একটি ছাতা কিনে দিতে পারে। আবার অনেকেই নিজের সঙ্গে ঘটে যাওয়া একই ধরনের ঘটনা শেয়ার করেছেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী