ব্রিটেনের রেড লিস্ট থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

লন্ডন প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

অবশেষে ব্রিটেনের রেড লিস্ট থেকে বাদ পড়ছে বাংলাদেশ। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। আর কার্যকর হলে হোটেল কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে ব্রিটেন ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। 

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে এ ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

জানা গেছে, কয়েক হাজার  ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টিনের ঝক্কি এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশি প্রায় তিন লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টিন  এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে আসতে পারছেন না।

প্রবীণ কমিউনিটি নেতা শাহনুর চৌধুরী বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় ৬ হাজার ব্রিটিশ বাংলাদেশি দেশে আটকা পড়েছেন। কারণ, তারা ব্রিটেনে ফিরলে প্রায় তিন লাখ টাকা খরচ করে হোটেলে কোয়ারেন্টিন করতে হবে। 

এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ইঙ্গিত দিয়েছেন, বিদেশ থেকে আসা দুই ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের দুটি পিসিআর পরীক্ষা শিগগিরই বাদ দেওয়া হবে। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাউজ অব কমন্সকে সাজিদ জাভিদ বলেন, 'আমরা ভ্রমণ ব্যবস্থাকে ঘিরে কিছু পরিবর্তনের পরিকল্পনা করছি।'

তথ্য বিশ্লেষক এবং ভ্রমণ বিশেষজ্ঞ টিম হোয়াইট দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, তুরস্ক, পাকিস্তান ও মেক্সিকো রেড লিস্ট থেকে সরে যেতে পারে। তিনি আরও বলেন, আর্জেন্টিনা, বাংলাদেশ, ডোমিনিকান রিপাবলিক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, পেরু, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং তুরস্ক রেড লিস্ট থেকে বাদ পড়ার শক্তিশালী প্রার্থী।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের