৪৩ হাজার মানুষকে করোনার ভুয়া রিপোর্ট প্রদান!

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ২০:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:৩১

করোনার ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মিলেছে যুক্তরাজ্যে। শুক্রবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইমেনসা হেলথ ক্লিনিকের ল্যাব থেকে ভুয়া রিপোর্ট দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের।

স্বাস্থ্য সুরক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে, মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিকে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইউকেএইচএস-এর পাবলিক হেলথ বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার রয়টার্সকে বলেন, ‘আমরা ওই ল্যাবে অনুসন্ধান করেছি। এলফডি কিংবা পিসিআর পরীক্ষার কিটে কোনও সমস্যা অনুসন্ধানে পাওয়া যায়নি।’

তদন্ত চলা অবস্থায় ওই ল্যাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। করোনার মতো স্পর্শকাতর বিষয়ে এমন ভুয়া ফলাফল প্রদানের ঘটনাকে অপ্রত্যাশিত বলছেন অনেকে।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের