ব্রিটিশ রানির প্রাসাদের মাঠ থেকে তীরধনুকসহ তরুণ আটক

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ০২:৪০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:৪০

ব্রিটিশ রানি এলিজাবেথের বাসভবন উইন্ডসর প্রাসাদের মাঠ থেকে এক তরুণকে তীরধনুকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটনের বাসিন্দা ১৯ বছরের তরুণকে বড় দিনের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে আটক করা হয়।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে ওই তরুণকে আটক করা হয়। আটক তরুণ কোনও ভবনে প্রবেশের সুযোগ পাননি। তাকে তল্লাশি করে তীরধনুক পাওয়া যায়। বর্তমানে ওই তরুণকে মেডিক্যাল পেশাজীবীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সংরক্ষিত এলাকায় বেআইনি প্রবেশের এবং আক্রমণাত্মক অস্ত্র রাখার সন্দেহে আটক করা হয়েছে।

বড় দিনে সাধারণত নর্থফোলকের সান্দ্রিংহাম এস্টেটে থাকেন ব্রিটিশ রানি। তবে এই বছর তিনি বড় দিনে উইন্ডসর প্রাসাদেই ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে রাজ পরিবারকে অবহিত করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিশেষজ্ঞরা পুরো ঘটনাটি তদারকি করে দেখছেন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার