২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার!

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ০৪:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৪:২৯

যুক্তরাজ্যের ওয়েলসের সমুদ্র তীরে মিলেছে একটি পায়ের ছাপ। বিশেষজ্ঞরা ধারণা এটি ২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ।

লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট জানিয়েছেন, পায়ের ছাপটি ট্রায়াসিক আমলের। আর এটি সাউরোপড ডাইনোসরের প্রাথমিক প্রজাতির। তিনি বলেন, আমরা জানি ওই সময়ে সাউরোপড ডাইনোসর যুক্তরাজ্যে বাস করতো। সমারসেটে ওই একই সময়ের ডাইনোসরের হাড় পাওয়া গেছে।

২০২০ সালে একজন অপেশাদার জীবাশ্মবিদ প্রথম এই পায়ের ছাপের ছবিটি ড. সুসান্নাহ মেইডমেন্ট ও তার সহকর্মী প্রফেসর পল ব্যারেটের কাছে পাঠান। প্রথমে তারা এই আবিষ্কার নিয়ে সন্দিহান হয়ে ওঠেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাপটির মাপ রেকর্ড করেন। গবেষণায় তারা নিশ্চিত হন এটি ডাইনোসরের পায়ের ছাপ।

ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম জানিয়েছে, এই আবিষ্কারের মাধ্যমে ডাইনোসরের আচরণ নিয়ে নতুন তথ্য জানা যেতে পারে। ডাইনোসর কিভাবে হাঁটতো এবং পালে ঘুরে বেড়াতো কিনা তাও জানা যাবে এই আবিষ্কারের মাধ্যমে।

/জেজে/
সম্পর্কিত
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত