লকডাউনে মদ্যপানের পার্টি, ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ২০:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:৪৯

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনের মধ্যেই নিজরে সরকারি বাসায় সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই ঘটনা নিয়ে সমালোচনার মুখে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে ‘আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা’ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে জারি করা প্রথম লকডাউনের সময় ওই পার্টির আয়োজন করেছিলেন জনসন। এ ঘটনায় তার পদত্যাগ দাবি করেছে বিরোধীরা।

তীব্র সমালোচনার মুখে বরিস জনসন প্রথমবারের মতো স্বীকার করেছেন যে ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায় আয়োজিত ওই পার্টিতে অংশ নেন তিনি। ওই আসরে বরিস জনসনের স্ত্রী ক্যারি সিমন্ডস-সহ শতাধিক অতিথি ছিলেন।

এমন সময়ে এর আয়োজন করা হয়েছিল যখন করোনা মোকাবিলায় সামাজিক জমায়েত একেবারে ন্যূনতম পর্যন্ত সীমিত করে জনসন সরকার। তবে বুধবার তিনি জানিয়েছেন, ওই সময়ে তার মদ্যপানের পার্টি নিয়ে যে ক্ষোভ হয়েছিল সেটি তিনি অনুধাবন করতে পেরেছেন।

পার্লামেন্টে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, তার ও সরকারের ওপর সমালোচকদের ক্ষোভের বিষয়টি বোধগম্য। কারণ, তারা মনে করে যে ডাউনিং স্ট্রিটে নিয়মগুলো যারা তৈরি করে, তারাই সেগুলো সঠিকভাবে মেনে চলেন না।

সম্প্রতি লকডাউনের মধ্যে বরিস জনসনের মদ্যপানের পার্টির খবর ফাঁস হওয়ার পর থেকে চাপের মধ্যে রয়েছেন তিনি। বিরোধী দলের আইনপ্রণেতারা এমনকি নিজ দলেরও কয়েকজন পার্লামেন্টারিয়ান তার পদত্যাগ দাবি করেছেন। এমন পরিস্থিতিতেই বুধবার পার্লামেন্টে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী