ওমিক্রন ‘চূড়ায়’: বিধিনিষেধ বাতিল করলো যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ২০:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:২৮

করোনাভাইরাসের তীব্র সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্ট চূড়ায় পৌঁছে গেছে ধরে নিয়ে সংক্রমণ বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রায় প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। বুধবার প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ কার্যকর থাকবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাজ্য। একই সঙ্গে ঘরে থাকার পরামর্শ, মাস্ক পরা ও টিকার সনদ প্রদর্শণের বিধি জারি করা হয়। ওমিক্রনের বিস্তারে রেকর্ড সংখ্যায় মানুষ আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি ও মৃত্যু সমানুপাতে বাড়েনি। মূলত ব্রিটেনে বুস্টার ডোজ প্রয়োগ এবং ভ্যারিয়েন্টটি কম ভয়াবহ হওয়ার কারণে এমনটি ঘটে।

বুধবার পার্লামেন্টে ভাষণ দেন বরিস জনসন। ভাষণে তিনি প্ল্যান বি-এর পরের পদক্ষেপ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে প্ল্যান বি’র বিধিনিষেধ ইংল্যান্ডে প্রত্যাহার করা হবে।

ওমিক্রন ঠেকাতে সরকারের প্ল্যান বি বাস্তবায়নের ফলে বুস্টার ডোজ প্রয়োগের সময় পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি বাস্তবান করেছি।

জনসন দাবি করেন, এই ভারসাম্যমূলক প্রবণতার কারণে সরকারকে অর্থনীতি বন্ধ ঘোষণা করতে হয়নি। কঠিন সময়ে এই সরকার সঠিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে সংক্রমণের মাত্রা কমছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন ওমিক্রন ঢেউ জাতীয়ভাবে চূড়ায় পৌঁছে গেছে।

তিনি জানান, তবে নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের কিছু এলাকায় এখনও চাপ রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি স্থিতিশীল আছে। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে প্ল্যান এ কার্যকর করার।

তিনি আরও জানান, শিগগিরই সেলফ আইসোলেশন ও ক্লাসে মাস্ক পরার বিধি বাতিল করা হবে।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম