‘মুসলিম’ হওয়ায় মন্ত্রিত্ব হারাই: সাবেক ব্রিটিশ মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:০৪

শুধু মুসলমান হওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী নুসরাত গনি। সানডে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয়। এর জবাব চাইলে কনজারভেটিভ পার্টির চিফ হুইপ মার্ক স্পেন্সার মুসলিম ধর্মকে সমস্যা হিসেবে কারণ দেখান।

নুসরাতের এমন অভিযোগ রীতিমতো অস্বীকার করে একে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন করজারভেটিভ পার্টির চিফ হুইপ।

এদিকে নুসরাতের বরখাস্তের এমন ঘটনা সামনে আসায় তদন্তের দাবি জানিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার নাদিম জাহাভি।

নুসরাত গনি ২০১৮ সালে পরিবহণ বিভাগে মন্ত্রী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালে প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের মন্ত্রিসভায় রদবদল হলে দায়িত্ব হারান তিনি।

নুসরাত গনি সানডে টাইমসকে বলেন, ‘মুসলিম নারী পরিচয় সহকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করছিল।’  তখন তার ক্যারিয়ার হুমকিতে পড়ে যাওয়ায় বিষয়টি এড়িয়ে যান বলে মন্তব্য করেন নুসরাত।

ব্রিটেনের শিক্ষামন্ত্রী জাহাভি বলেন, কনজারভেটিভ পার্টিতে ইসলামবিদ্বেষের কোনও স্থান নেই। অভিযোগ সঠিকভাবে তদন্ত করে বর্ণবাদের শেকড় তুলে ফেলতে হবে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের