লন্ডনে ঘরে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৫ এপ্রিল ২০২২, ২২:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:৫৮

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সোমবার (২৫ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ বছর বয়সী এক যুব‌ক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

লন্ড‌নের সাউথ বারমন্ড‌সি স্টেশনের কা‌ছে এক‌টি বাড়িতে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে। ঘটনাস্থলে উপস্থিত লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানান, ঘ‌রের ভেত‌রেই চারজন প্রাণ হারান।

পুলিশ জা‌নি‌য়ে‌ছে, ‌নিহ‌ত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের চীফ সুপা‌র ক‌লিন উইন‌গ্রেভ জানান, ডেলা‌ফোর্ড রো‌ডের ওই বাড়িতে ঘটনার খবর পুলিশ জান‌তে পা‌রে প্রতি‌বেশীদের কাছ থেকে। খবর পে‌য়ে পুলিশ দ‌রেজা ভে‌ঙে ঘটনাস্থ‌লে প্রবেশ ক‌রে। পু‌লিশ চারজন‌কেই ছুরিকাঘাতে আহত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গো‌য়েন্দা দলসহ পুলি‌শের তদন্ত অব্যাহত র‌য়ে‌ছে। ধারণা করা হচ্ছে, নিহত চারজনের পূর্ব পরিচিত হতে পারে ঘাতক।

হত্যাকারী সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেছেন, পুলিশ একজন‌কে গ্রেফতার করেছে। গুরুত্বপূর্ণ হলো অপরাধীদের দ্রুত বিচার করা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম