অভিবাসীদের নিয়ে যা বললেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১৬:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৬:৫৭

যুক্তরাজ্যে স্বল্প দক্ষ অভিবাসীর সংখ্যা ‘অনেক বেশি’। একইসঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও খুব বেশি। এই শিক্ষার্থীরা প্রায়ই তাদের ওপর নির্ভরশীলদেরও সঙ্গে করে নিয়ে আসে। সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান।

অভিবাসন কমাতে ২০১৯ সালের নির্বাচনি প্রতিশ্রুতিতে অটল থাকার কথাও বলেন সুয়েলা ব্র্যাভারম্যান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেছিলেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসের অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে।

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, অভিবাসন কমানো প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রশাসনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অনেক কম দক্ষ কর্মী এই দেশে আসছে। এই দেশে খুব বেশি সংখ্যক শিক্ষার্থী এসেছে। তারা সঙ্গে করে এমন অনেককে নিয়ে আসে যারা তাদের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, ‘যারা এখানে আসছে, তারা খুব অত্যাবশ্যক কাজ করছে না কিংবা স্বল্প দক্ষতার কাজ করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না।’

/এমপি/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম