ব্রিটিশ রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২২, ২০:০১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২১:১৪

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুই কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্কে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্রিটেনের রাজা ও ক্যামিলাকে লক্ষ্য করে ছোড়া চারটি ডিম শূন্যে ওড়ে যাচ্ছে। তবে এই ঘটনায় তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি।

ব্রিটিশ রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

এ সময় পুলিশ কর্মকর্তারা দ্রুত এক বিক্ষোভকারী সরিয়ে দেয়। ওই ব্যক্তি জোরে স্লোগান দিচ্ছিলেন। সেখানে উপস্থিত অনেকে বিদ্রূপ করে পাল্টা স্লোগান দেন, ‘ঈশ্বর রাজার রাজায় সহায় হোন’।

মা দ্বিতীয় রানি এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে রাজা হন চার্লস। বর্তমানে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন তিনি।

এর আগে ২০২২ সালে মধ্যাঞ্চলীয় নটিংহ্যাম সফরের সময় এলিজাবেথের রাজকীয় গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এছাড়া ১৯৯৫ সালে ডাবলিনে চার্লসকে লক্ষ্য করে ডিম ছুড়েছিল ব্রিটিশবিরোধী বিক্ষোভকারীরা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম