লন্ড‌নে ইফতা‌রের দোকা‌নে উপ‌চে পড়া ভিড় বাংলা‌দেশিদের

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৪ মার্চ ২০২৩, ০৯:১৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:৩০

রোজার প্রথম দিনে উপ‌চে পড়া ভিড় ছিল লন্ড‌নের বাঙালি পাড়ার ইফতা‌রের দোকানে দোকানে। বৃ‌ষ্টি উ‌পেক্ষা ক‌রে দুপু‌রের পর থেকে লন্ড‌নের বি‌ভিন্ন স্থান থে‌কে শত শত রোজাদার জ‌ড়ো হ‌তে থা‌কেন পূর্ব লন্ড‌নের ইফতার সামগ্রী দোকানের সাম‌নে। এসব ক্রেতা‌দের প্রায় অধিকাংশই ব্রিটিশ বাংলা‌দেশি। 

পূর্ব লন্ড‌নের রেড‌ব্রিজ এলাকা থে‌কে স্ত্রী‌কে নি‌য়ে ইফতার কিন‌তে আসেন প্রবীণ ব্যবসায়ী আব্দুর র‌হিম। বাংলা ট্রিবিউন‌কে তি‌নি ব‌লেন, প্রথম ইফতা‌রে ছে‌লে-মে‌য়ে সবার পছ‌ন্দের খাবার কিন‌তে এখানে এ‌সেছি। বাসায় সবাই‌কে নি‌য়ে ইফতার করবো।

বৃহস্প‌তিবার (২৩ মার্চ) স্থানীয় সময় বি‌কাল সা‌ড়ে চারটার দি‌কে পূর্ব লন্ড‌নের সা‌বেরা সুইট‌সে গিয়ে দেখা যায় ক্রেতা‌দের দীর্ঘ লাইন।

সা‌বেরা সুইট‌সের ব্যবস্থাপক জানান, তারা রসমলাই বক্স ৪ পাউন্ড, গোলাপজাম ৩ পাউন্ড অর্থাৎ সব কিছু আগের দা‌মেই বি‌ক্রি কর‌ছেন। রোজায় কোনও প‌ণ্যের দাম বা‌ড়ে‌নি। সব‌চে‌য়ে বে‌শি চা‌হিদা জিলাপির।

ক্যানন স্ট্রিটে বাংলা সুইট‌সের সা‌মনে গি‌য়ে দেখা যায় বৃ‌ষ্টি উ‌পেক্ষা ক‌রে বাংলা‌দেশি স্বাদের জিলাপি কিন‌তে লাই‌নে দাঁড়িয়ে প্রায় অর্ধশত মানুষ।

হোয়াইটচ্যাপেল এলাকায় বাংলা‌দেশি মা‌লিকানাধীন অ‌নেক রে‌স্তোরাঁয় ব্যুফে ইফতা‌রের পাশাপা‌শি পেয়াজু, ছোলা, বেগুনী, সব‌জি বড়া, বি‌রিয়ানী, পোলাও, কাবাব, হা‌লিম, লা‌চ্ছিসহ হরেক রকমের মুখরোচক খাবার বি‌ক্রি হ‌চ্ছে।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম