‌ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩১

রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ অ্যাখা দিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ জন্য পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে। এর মাধ্যমে গোষ্ঠীটির সব সম্পদ সন্ত্রাসী সম্পত্তি হিসেবে গণ্য এবং বাজেয়াপ্ত করা যাবে। খবর আল জাজিরা'র।

ব্রিটেনের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, খসড়াটি পার্লামেন্টে বুধবার (৬ সেপ্টেম্বর) তোলা হতে পারে। কোনও সংগঠন সন্ত্রাসী কাজে লিপ্ত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর অধীনে দেশটি ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্র্যাভারম্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, ‘ওয়াগনার একটি সহিংস ও ধ্বংসাত্মক গোষ্ঠী। ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা। পুতিনের শাসনব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে, সময় এসেছে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণে ওয়াগনারের অস্থিতিশীল কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তায় হুমকি।’

যদিও ওয়াগনারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর ইতামধ্যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাজ্য। এদের অনেকে আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত।

গত জুলাইয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রিগোজিনের নেতৃত্বে রাশিয়ায় ঢুকে বিদ্রোহ করে কয়েক হাজার সশস্ত্র সদস্য। এ নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক চরম অবনতি হয়। সম্প্রতি রাশিয়ায় একটি বিমানে ভ্রমণের সময় বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিগোজিন। পুতিনের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন পশ্চিমা নেতারা।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের