ছবিতে ভোটকেন্দ্রে হাসি মুখে লেবার পার্টির নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৬:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৬:৪৮

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দিলেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তার স্ত্রী ভিক্টোরিয়াও ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে হাসিমুখে তাদেরকে উত্তর লন্ডনের কেন্টিশ টাউনের উইলিংহাম টেন্যান্টস হলের ভোট কেন্দ্র দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন স্টারমার। ছবি: পিএ মিডিয়া।

নির্বাচনি জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় দেড় দশক পর ক্ষমতায় আসতে যাচ্ছে কিয়ারম্যানের লেবার পার্টি। ৬১ বছর বয়সী কিয়ারম্যান এর আগে ‘ক্রাউন প্রসিকিউশন সার্ভিস’-এর প্রধান ছিলেন। পাবলিক প্রসিকিউশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।২০২০ সালে জেরেমি করবিনের পর দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন তিনি।

ভোটদানের আগে এক বিবৃতিতে ভোটারদের উদ্দেশে কিয়ারম্যান বলেন, ব্রিটেনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

 স্ত্রী ও পুত্রকে নিয়ে ভোটকেন্দ্রে স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার। ছবি: পিএ মিডিয়া।

এদিকে স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ারও সকালে ভোট দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ফুরহিন ও তাদের ছেলে আলিয়ান। গ্লাসগোর পোলোকশিল্ডস বার্গ হলের ভোটকেন্দ্র থেকে থেকে হাসিমুখে বের হতে দেখা যায় তাদের।

নেতাদের এই হাসি লেবার পার্টির জয়কেই ইঙ্গিত করছে? ছবি: পিএ মিডিয়া।

স্থানীয় সময় রাত ১০ টায় শেষ হবে ভোটগ্রহণ। এরপরই ফলাফলের প্রাথমিক ইঙ্গিত দেবে বুথ ফেরত জরিপ। শুক্রবার সকালের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী