মার্কিন জোটের আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ২৩:২৮আপডেট : ০১ মে ২০১৭, ১১:৫৭

মার্কিন জোটের আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি ও মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আরও অনেক বেশি।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি পর্যালোচনা করছে সমন্বিত যৌথ টাস্কফোর্স। মাসভিত্তিক এ পর্যালোচনায় নিহতের এ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। এখনও ৪২টি প্রতিবেদন পর্যালোচনা বাকি আছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। ২০১৪ সালের আগস্টের পর ৮০ জন নিহতের কথা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তা এবার যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে মার্চে পরিচালিত তিনটি পৃথক হামলায় ২৬ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে ‌ ‘অনাকাঙ্ক্ষিত বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ’ এবং ‘নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি সমবেদনা’ জানানো হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্স জানিয়েছে, মার্কিন জোটের বিমান হামলায় ৩ হাজারেরও বেশি নাগরিক নিহত হওয়ার দাবি করে আসছে। সূত্র: রয়টাস।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম