ইসরায়েলবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইলহান ওমর

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫

যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ইসরায়েলবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সোমবার তিনি  ‘দ্ব্যর্থহীনভাবে’ এই ক্ষমা চান বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক খবরে জানিয়েছে। ইসরায়েলের সমালোচনা করে ওমর বলেছিলেন, ইসরাইলপন্থী লবি গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র তেল আবিবকে সমর্থন দেয়।

ইসরায়েলবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম যে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন ইলহান ওমর। শিশু বয়সে চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন তিনি। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। মার্কিন কংগ্রেসে প্রথম কোনও হিজাব পরিহিত সদস্যও তিনি।

মিনেসোটার এই কংগ্রেস সদস্য ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থানের জন্য কয়েক সপ্তাহ ধরেই সমালোচিত হচ্ছিলেন। কিন্তু শনিবার রাতে তিনি টুইটারে রিপাবলিকান দলের এক সমালোচকের জবাব দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

যুক্তরাষ্ট্রের ১০০ মার্কিন ডলার নোট প্রসঙ্গে ইলহান ওমর বলেন, ‘এগুলো সবই বেঞ্জামিনের সন্তান।’

কে বা কোন সংস্থা মার্কিন রাজনীতিকদের ইসরায়েলকে সমর্থন দিতে উদ্ভুদ্ধ করে বলে ওমর বিশ্বাস করেন-এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে সাবেক এই সোমালী শরণার্থী বলেন, ‘এআইপিএসি!’ (আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি)।

এর প্রেক্ষিতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইট বাতায় ওমরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও অবিলম্বে তার এই ‘ইহুদি বিরোধী বক্তব্যের’ জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

ওমর ক্ষমা প্রার্থনা করে এক বিবৃতিতে স্বীকার করেন যে, ইহুদি বিরোধিতা একটি ‘বাস্তবতা’। তিনি ‘এই ইহুদি বিরোধিতার ব্যাপারে দুঃখজনক ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য’ তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইলহান বলেন, ‘আমি চাই অন্যরা যখন আমার মুসলিম পরিচয়ের জন্য আমাকে সমালোচনা করে তখন যেন মানুষ আমার কথা শুনে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।’ তিনি আরও বলেন,  ‘এজন্যই আমি দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইছি।’

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী