ইউরোপীয় পণ্যে ৭৫০ কোটি ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ০০:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:৪০

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৭৫০ কোটি ডলার শুল্কারোপ করতে যাচ্ছে। উড়োজাহাজ নির্মার্তা এয়ারবাস ও বোয়িংয়ের মধ্যে বাণিজ্যিক বিরোধের জের ধরে এই শুল্কারোপ করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপীয় পণ্যে ৭৫০ কোটি ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

২০০৪ সালে এয়ারবাস কোম্পানির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এয়ারবাসকে কম সুদে ঋণ দেওয়া হয়েছে যা অবৈধ রাষ্ট্রীয় ভর্তুকি। বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পক্ষে রায় দেয়।

রায়ের পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে ১ হাজার ১০০ কোটি ডলার মূল্যের শুল্কারোপ করতে চেয়েছিল। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা তা ৭৫০ কোটি ডলারে নিয়ে আসে। এরপরও এটাই বিশ্ব বাণিজ্য সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় শাস্তির ঘটনা।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্কারোপের হুমকি দেওয়া হয়েছে।

এই শুল্কারোপ কার্যকর হতে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি কমিটির অনুমোদন প্রয়োজন হবে। তবে এই শুল্কারোপ বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিবিসি।

/এএ/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর