করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২০, ০৮:৪২আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৬:১৩

বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬, যা চীন ও ইতালির চেয়ে বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র
চীনে বর্তমান আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯।
তবে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ইতালিতে সবচেয়ে বেশি। এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছে। স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫, চীনে প্রাণহানি ৩ হাজার ২৯১, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ২০০।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৮১ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মহামারিতে চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই