গোপন মিশনে মার্কিন সামরিক মহাকাশ যান

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ১৭:২৩ আপডেট : ১৮ মে ২০২০, ১৭:২৫

যুক্তরাষ্ট্রর বিমানবাহিনী এক গোপন মিশনে একটি সামরিক মহাকাশ যান পাঠিয়েছে। রবিবার কেপ কানাভেরাল থেকে এক্স-৩৭বি নামের মহাকাশ যান নিয়ে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে অ্যাটলাস ভি রকেটের। শনিবার উৎক্ষেপণের নির্ধারিত সময় থাকলেও খারাপ আবহাওয়ার কারণে একদিন পর তা মহাকাশের পথে রওনা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

গোপন মিশনে মার্কিন সামরিক মহাকাশ যান

অরবিটাল টেস্ট ভেহিক্যাল (ওটিভি) নামে পরিচিত এই মহাকাশ যান কক্ষপথে একটি স্যাটেলাইট মোতায়েন করবে এবং পাওয়ার-বিমিং প্রযুক্তির পরীক্ষা করবে। এটি এই মহাকাশ যানের ষষ্ঠ অভিযান।

এবারের উৎক্ষেপণ করোনামহামারিতে সম্মুখে থাকা কর্মী ও আক্রান্তদের প্রতি উৎসর্গ করা হয়েছে। রকেটের প্লেলোড ফেয়ারিংয়ে ‘আমেরিকা দৃঢ়’ বার্তা লেখা ছিল।

এক্স-৩৭বি যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচি। অ্যাটলাস রকেটের পরিচালনা প্রতিষ্ঠান ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স তাদের ওয়েবকাস্ট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়।

মার্কিন প্রতিরক্ষা দফতর এই মিশন সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে মার্কিন বিমানাবাহিনীর সেক্রেটারি বারবারা ব্যারেট এই মাসের শুরুতে বলেছিলেন, এক্স-৩৭বি এবার অতীতের চেয়ে আরও বেশি পরীক্ষা চালাবে।

এক্স-৩৭বি কর্মসূচি শুরু হয় ১৯৯৯ সালে। বোয়িং নির্মিত এই মহাকাশ যানে সোলার প্যানেল রয়েছে। এতে করে তা কক্ষপথে বিদ্যুৎ ব্যবহার করতে পারে। এটি ২৯ ফুট দীর্ঘ, উইংস্প্যান ১৫ ফুট এবং ওজন ৫ হাজার কেজি। প্রথম মহাকাশ ২০১০ সালের এপ্রিলে উড্ডয়ন করে এবং আট মাসের মিশন শেষে ফেরত আসে। সর্বশেষ মিশন শেষ হয় ২০১৯ সালের অক্টোবরে। এসময় ৭৮০ দিন কক্ষপথে ছিল এক্স-৩৭বি। ফলে মহাকাশে তা সাত বছরের বেশি সময় অবস্থান করেছে। এবারের মিশন কতদিনের তা জানা যায়নি। 

/এএ/
সম্পর্কিত
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগল
সর্বশেষ খবর
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ
দলীয় বা ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবে না সরকার: পানিসম্পদমন্ত্রী
দলীয় বা ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবে না সরকার: পানিসম্পদমন্ত্রী
আবারও ইমরানুর ও শিরিন দ্রুততম মানব-মানবী
আবারও ইমরানুর ও শিরিন দ্রুততম মানব-মানবী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’