উইসকনসিনে বিক্ষোভে গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ১২:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১২:৫৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা শহরে জ্যাকব ব্লেক নামের কৃষাঙ্গকে পুলিশের গুলির ঘটনায় বিক্ষোভরতদের গুলিবর্ষণের ঘটনায় এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ইলিনয় অঙ্গরাজ্য থেকে কাইল রিটেনহাউস নামের এই কিশোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুইজনকে গুলি করে হত্যা ও একজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উইসকনসিনে বিক্ষোভে গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেফতার

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়।

প্রথমে ধারণা করা হয়েছিল, বিক্ষোভকারীদের ঠেকাতে কেনোসার পুলিশই গুলি চালিয়েছিল। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখে ১৭ বছরের ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে।

ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশের সামনে দিয়েই নিজের সেমি অটোম্যাটিক রাইফলটি নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে ওই কিশোর। প্রশ্ন উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত একাধিক পুলিশের গাড়ি কেন তাকে আটকালো না।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এখনও বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। উইসকনসিন, মিনেসোটা, ওরেগনের মতো প্রদেশও ক্ষোভের আগুনে জ্বলছে। জেকব ব্লেককে পেছন থেকে পর পর সাতটি গুলি করা পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছেন উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল। রাস্টেন শেস্কি নামে ওই অফিসার সাত বছর  ধরে কেনোসার পুলিশ দফতরে কাজ করছেন। জেকবের পরিবার অবিলম্বে তার বহিষ্কারের দাবি করেছে। 

/এএ/
সম্পর্কিত
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
সর্বশেষ খবর
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন