রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২০:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৫০

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার-হ্যাকিং, ইউক্রেনে নিপীড়নসহ বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আওতায় রুশ কোম্পানিকে নিষিদ্ধ, রুশ কূটনীতিককে বরখাস্তসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে রুশ অর্থনীতির যে কোনও খাতে নিষেধাজ্ঞা জারির এখতিয়ার দিয়েছেন মার্কিন সরকারকে।

বাইডেন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার সভেরেইন বন্ডে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন। ১৪ জুন থেকে মার্কিন ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে পারবে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ৩২ রুশ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে। ক্রিমিয়াতে রুশ দখলে জড়িত থাকার অভিযোগ আট রুশ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে সমন্বয় করে।

রাশিয়া এসব মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছে। এই নির্বাহী আদেশ স্বাক্ষরের আগে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, তারাও পাল্টা পদক্ষেপ নেবে। এর ফলে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের সম্মেলনের সুযোগ কমে আসবে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি