অজ্ঞাত হ্যাকারদের টার্গেটে এলন মাস্ক

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৬:৫৬আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:৫৬

টেক জায়ান্ট টেসলার সিইও ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ককে অজ্ঞাত একটি হ্যাকার গোষ্ঠীর পক্ষ থেকে টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ট্যাবলয়েড টিএমজেড জানায়, এই হ্যাকার গোষ্ঠী অতীতে বড় বড় কয়েকটি হ্যাকিংয়ের জন্য দায়ী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

টিএমজেড জানায়, অজ্ঞাত এই হ্যাকার গোষ্ঠী পেপাল, সায়েন্টোলজিসহ বিভিন্ন সংস্থার অনেক ক্ষতি করেছে। এবার তারা টেসলার সিইওকে টার্গেট করেছে।

হ্যাকার গোষ্ঠীটির সর্বশেষ ভিডিওতে তারা এলন মাস্ককে হুমকি দিয়েছে। তারা দাবি করেছে, ক্রিপ্টোকারেন্সি বাজারে  টেসলা সিইও’র ক্ষমতা ও যে দাম্ভিকতায় তিনি বিটকয়েন ব্যবহার করছেন তার  জেরেই তারা তাকে টার্গেট করেছে।  

তারা আরও বলেছে, এলন নিজেকে বিটকয়েন থেকে দূরে সরাতে পরিবেশ নিয়ে উদ্বেগের কথা বললেও তিনি নিজের কোম্পানিতে এই চর্চা করেন না। 

এক সময় নিজেকে ‘মঙ্গল গ্রহের’ সম্রাট বলে উল্লেখ করা এলন সাধারণ মানুষের বন্ধু নন বলেও ভিডিওতে দাবি করেছে হ্যাকাররা।

সম্প্রতি এলন মাস্ক ঘোষণা দিয়েছেন, বিটকয়েন তার কোম্পানি গাড়ি বিক্রি করবে না। অথচ মার্চ মাসের শেষের দিকে প্রথমবারের মতো বিটকয়েন গ্রহণ শুরু করেছিল টেসলা।

তিনি আরও জানিয়েছিলেন, এই বছরের শুরুতে কেনা ১৫০ কোটি ডলার মূল্যের বিটকয়েন তারা আর বিক্রি করবে না।  

বিটকয়েনের বদলে তিনি ডগেকয়েন নামের আরেকটি ক্রিপ্টোকারেন্সির প্রশংসা করেছেন এলন মাস্ক। তবে এতে তিনি কোনও বিনিয়োগ করেননি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম