ইরাকে শরণার্থী ক্যাম্পে তুর্কি হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ২২:০৭আপডেট : ০৬ জুন ২০২১, ২২:১৪

ইরাকে শরণার্থী ক্যাম্পে তুরস্কের বিমান হামলায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এই উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

সম্প্রতি সশস্ত্র ড্রোন ব্যবহার করে ইরাকের অভ্যন্তরে হামলা চালিয়েছে তুরস্ক। এ হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। ইরাকের কুর্দি এমপি রাশাদ গালালি জানান, জাতিসংঘ সহায়তা দিয়ে থাকে এমন একটি শরণার্থী ক্যাম্পের স্কুল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। ক্যাম্পটি নব্বইয়ের দশক তুরস্ক থেকে আসা কুর্দি শরণার্থীরা স্থাপন করেছিল।

মার্কিন দূত টমাস-গ্রিনফিল্ড বলেন, গতকাল আমি তুরস্কের কর্মকর্তাদের স্পষ্ট জানিয়েছি, মাখমৌর শরণার্থী শিবিরে বেসামরিকদের লক্ষ্য করে যেকোনও হামলা আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পের কাছে সহিংস ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন। সব পক্ষকে শরণার্থীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।

এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইরাকের উত্তরাঞ্চলের এই শরণার্থী ক্যাম্পে হামলার হুমকি দিয়েছিলেন। তিনি এটিকে কুর্দি মিলিশিয়াদের জন্য স্বর্গ বলে আখ্যায়িত করেছিলেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম