মাইক্রোসফটের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ০২:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৪:৪৩

টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে স্বাক্ষরিত ১ হাজার কোটি ডলারের একটি চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। জয়েন্ট এন্টারপ্রাইজে ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার (জেইডিআই) নামের চুক্তি স্বাক্ষরের পর মাইক্রোসফট ও অ্যামাজনের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, প্রযুক্তি পরিবেশের পরিবর্তনের কারণে ১ হাজার কোটি ডলারের চুক্তি এখনকার চাহিদা পূরণ করে না। তাই এটি বাতিল করা হয়েছে।

মাইক্রোসফট কাজটি পাওয়ার পর অ্যামাজন দাবি করেছিল, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন।  

আগের চুক্তিটি বাতিল হওয়ায় এখন অ্যামাজন ও মাইক্রোসফটের সামনে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রযুক্তি পরিবেশে বদলে কারণে স্পষ্ট হয়ে গেছে বাস্তবায়নে বিলম্ব হওয়া জেইডিআই ক্লাউড চুক্তি এখনকার শূন্যতা পূরণের প্রয়োজনীয়তা মেটাতে পারবে না।

এতে আরও বলা হয়েছে, অ্যামাজন ও মাইক্রোসফটসহ সীমিত সংখ্যক সূত্রের কাছ থেকে নতুন প্রস্তাব চাওয়া হবে।

জেইডিআই প্রকল্পটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরনো কম্পিউটার নেটওয়ার্ক বদলে একটি একক ক্লাউড ব্যবস্থায় আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে মাইক্রোসফট কাজটি পাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী