যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় চীন, রাশিয়া ও ইরান

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ২২:৫২আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:৫২

চীনের সামরিক বাহিনী ও উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নিপীড়নের জড়িত থাকা এবং রাশিয়া ও ইরানে রফতানিতে সহযোগিতা করা ৩৪টি কোম্পানি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৪টি কোম্পানি চীনভিত্তিক এবং চীনের উইঘুর নীতি বাস্তবায়নে জড়িত। বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাতবিরোধী অপরাধ অব্যাহত রেখেছে বেইজিং।

পাঁচটি কোম্পানি চীনের সেনাবাহিনীকে লেজার ও আধুনিক প্রযুক্তি সংগ্রহে সহযোগিতা করছে।

মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ৮ ব্যক্তিকে। আর রুশ সেনাবহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে সাত ব্যক্তিকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, চীন, ইরান ও রাশিয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা দেশগুলোর সরকার, কোম্পানি ও ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা আক্রমণাত্মকভাবে রফতানি নিয়ন্ত্রণকে কাজে লাগানো অব্যাহত রাখব।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী