রুশ আগ্রাসনের বিরুদ্ধে একযোগে দাঁড়াবে যুক্তরাষ্ট্র ও জার্মানি: বাইডেন

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ০৭:৫৩আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৭:৫৩

রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানির একযোগে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিদায়ী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জো বাইডেন বলেন, আমরা একসঙ্গে দাঁড়িয়েছি এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোতে থাকা আমাদের পূর্বাঞ্চলীয় মিত্রদের রক্ষায় আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া গ্যাস পাইপলাইন নিয়ে ম্যার্কেলের কাছে উদ্বেগ জানিয়েছেন। তবে তারা একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে দেওয়া হবে না।

পাইপলাইনটি নিয়ে বার্লিন-ওয়াশিংটন মতবিরোধ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে।

চীনের গণতন্ত্রবিরোধী পদক্ষেপ নিয়েও কথা বলেন দুই নেতা। জো বাইডেন বলেন, আমরা যখন চীন বা অন্য কোনও দেশকে মুক্ত সমাজকে দুর্বল করার জন্য কাজ করতে দেখি তখন আমরা গণতান্ত্রিক নীতি ও মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

চীনের সঙ্গে জার্মানির জোরালো বাণিজ্যিক সম্পর্ক থাকার পরও মানবাধিকার ইস্যুতে বেইজিং-এর কঠোর সমালোচক বার্লিন।

১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সুবাদে চার জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে ম্যার্কেলের। আগামী সেপ্টেম্বরের নির্বাচনের পর চ্যান্সেলরের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা রয়েছে তার। সে হিসেবে যুক্তরাষ্ট্রে এটিই তার শেষ সরকারি সফর।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি