দুনিয়ার সবচেয়ে বড় মুখের নারীর সন্ধান

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২০:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৪২

দুনিয়ার সবচেয়ে বড় মুখের নারীর সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। তিনি হাঁ করলে অবাক হয়ে যান অনেকেই। সামান্থা রামসডেলের নাম এখন সর্বত্র। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই মার্কিন নারী। 

কানেকটিকাট অঙ্গরাজ্যের সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। যা রীতিমতো ভাইরাল সংবাদমাধ্যমসহ সামাজিক মাধ্যমেও। সামান্থা রামসডেলের মুখ অন্যদের থেকে অনেক বড়। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁ করে ছবি পোস্ট করেন। ছোটবেলা থেকেই নাকি তার মুখ অন্যদের তুলনায় বেশ বড়। অনেকেই দেখে আঁতকে ওঠেন। মুখের আকৃতি অন্যদের তুলনায় আলাদা হওয়ার কারণেই বেশ পরিচিত তিনি। 

সামান্থার মুখের মাপ আড়াই ইঞ্চি যা ৬ দশমিক ৫২ সেন্টিমিটার। অন্যভাবে মাপা হলে বেড়ে ১০ সেন্টিমিটারের বেশি হয়।

মুখের আকৃতি নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ঘটনাটি যাচাই করে আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করেছে। রামসডেলে বলেন, ‘বড় মুখের কারণে এতটা জনপ্রিয় হবো কখনো ভাবিনি’। এদিকে অনেকেই তাকে দেখার আগ্রহ প্রকাশের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী