যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল বিচারক হওয়ার পথে বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী। মার্কিন বিচার বিভাগে তিনিই প্রথম কোনও বাংলাদেশি এবং দ্বিতীয় মুসলিম বিচারক হতে চলছেন। স্থানীয় সময় বুধবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শ্যুমার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনজনের নাম সুপারিশ পাঠান। 

নুসরাতকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া জ্যাসিকা ক্লার্ককে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে মনোয়ন দিয়েছেন চাক শুমার। নিনা মরিসনকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট-এর।

তারা তিনজনই অসাধারণ প্রতিভাবান নারী এবং এই পদের জন্য যোগ্য বলে বিবৃতি দেন চাক শুমার।

৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক হিসেবে কর্মরত। এর আগে তিনি সংস্থাটির নিউইয়র্ক সিটি শাখার একই পদে কাজ করেন ১১ বছর।

/এলকে/
সম্পর্কিত
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকবো: বিজেপি নেতা মদন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা