৫ থেকে ১১ বছরের তিন কোটি শিশুকে টিকা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২৩:৫২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২৩:৫৫

৫ থেকে ১১ বছরের প্রায় তিন কোটি শিশুকে শিগগিরই টিকা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শিশু বিশেষজ্ঞের কার্যালয় এবং স্থানীয় ফার্মেসিতে এই ভ্যাকসিন পাওয়া যাবে। এমনকি শিশুদের স্কুলেও এটি পাওয়া যেতে পারে। বুধবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়, সহসাই ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।

ফেডারেল রেগুলেটররা আগামী দুই সপ্তাহের মধ্যে এই বয়স সীমার দুই কোটি ৮০ লাখ শিশুকে কম ডোজের টিকা দেওয়া এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করবেন।

আনুষ্ঠানিক অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ ডোজ ভ্যাকসিন সারা দেশে সরবরাহকারীদের কাছে পাঠানো শুরু হবে। ভ্যাকসিনের সঙ্গে শিশুদের ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ছোট সূঁইও সরবরাহ করা হবে।

হোয়াইট হাউসের কোভিড ১৯ বিষয়ক সমন্বয়কারী জেফ জিয়েন্টস বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য সহজ, সুবিধাজনক উপায়ে টিকা পাওয়া নিশ্চিত করতে আমরা অপারেশনাল পরিকল্পনা সম্পন্ন করছি। এফডিএ এবং সিডিসি-র সিদ্ধান্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। গত সোমবার থেকে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইএমএ-র হিউম্যান মেডিসিনস কমিটি ৫ থেকে ১১ বছরের শিশুদের নিয়ে চলমান ক্লিনিক্যাল স্টাডির ফলাফলসহ ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা করবে। ইএমএ এই বয়সসীমার শিশুদের জন্য এটি ব্যবহারের সুপারিশ করবে কিনা সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতেই এই পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী