ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানোর আহ্বান মার্কিন সিনেটরের

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১১:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১১:৩৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কেনায় ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। এই আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর এবং ইন্ডিয়া ককাসের দুই কো-চেয়ার মার্ক ওয়ার্নার এবং জন করনিন।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৫৪৩ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। দীর্ঘ মেয়াদি নিরাপত্তা প্রয়োজন মেটাতে ২০১৯ সালে এই চুক্তি স্বাক্ষর হয়। ওয়াশিংটন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে রুশ প্রতিরক্ষা কেনায় নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে ভারত।

দুই সিনেটরের চিঠিতে বলা হয়েছে, ‘সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার দীর্ঘ ইতিহাস থাকলেও রুশ সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ কমাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারত। রাশিয়ার সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের দুই বছরের মাথায় ২০১৮ সালে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে সম্মত হয়।’

সিনেটররা বলেছেন, ভারতের এস-৪০০ কেনা নিয়ে প্রশাসনের উদ্বেগ তাদেরও রয়েছে। তবে দিল্লি ও মস্কোর মধ্যে এই ধরণের কেনাকাটা কমে এসেছে বলে জানান তারা।

ভারতের কাছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরার পরামর্শ দিয়েছেন সিনেটররা। তারা গঠনমূলকভাবে রুশ সরঞ্জামের বিকল্প তুলে ধরার পরামর্শ দিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি