যমজ হলেও জন্মদিন আলাদা!

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ২০:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০:১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৫ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া এক যমজের জন্ম হয়েছে দুইটি আলাদা বছরে। প্রথম শিশুটির জন্ম হয় ২০২১ সালের নববর্ষের আগের মধ্যরাতের কিছু পূর্বে আর অন্যটির জন্ম ২০২২ সালের নববর্ষের ঠিক মধ্যরাতে।

রবিবার নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ফাতিমা মাদরিগাল নামের এক মা শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রথমে আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোকে জন্ম দেন। ঠিক ১৫ মিনিট পর জন্ম নেয় আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলো। এতে তার জন্মদিন হয়ে যায় আলাদা।

ফাতিমা মাদরিগাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমার কাছে এটা অবাক করা ঘটনা যে তারা যমজ, কিন্তু জন্মদিন আলাদা। আমি বিস্মিত এবং খুশি যে তাদের জন্ম হয়েছে মধ্যরাতে।’

অনন্য সময়ে জন্ম নেওয়া এই যমজের পারিবারিক চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াস। তিনি বলেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় জন্মদানের ঘটনা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘২০২১ ও ২০২২ সালে নিরাপদে এসব শিশুদের পৃথিবীতে আগমণের সহায়তা দিতে পারা আমার কাছে পরম আনন্দের বিষয়। নববর্ষ শুরুর কি বিস্ময়কর উপায়।’

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

/জেজে/
সম্পর্কিত
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার