মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগ বিবেচনার আহ্বান

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ২২:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:৩৫

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগ করার বিষয়টি এখন বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ইউক্রেনের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা এক বার্তায় এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, রাশিয়ার সামরিক পদক্ষেপের হুমকি বৃদ্ধির কারণে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চয়তা গড়াচ্ছে এবং যে কোনও পরিস্থিতির অবনতি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বা ব্যক্তিগতভাবে যে কোনও পরিবহন ব্যবস্থায় এখনই দেশটি ত্যাগ করার বিষয় বিবেচনা করার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন দখলের হুমকি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন দূতাবাস এই বার্তা প্রকাশ করলো। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের উত্তর সীমান্ত বেলারুশে যুদ্ধবিমান পাঠিয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে ইউক্রেন ছাড়ার এই প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছিল ফক্স নিউজ।

ইউক্রেন সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন: ইউক্রেন

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী