পুতিন সেনাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিতে পারেন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩:০২

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান পরিস্থিতিকে সংঘাতে নিয়ে যাওয়ার কারণ নেই বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। উত্তেজনা নিরসনে আলোচনার জন্য এখনও সময় ও স্থান আছে বলে মনে করেন তিনি।

শুক্রবার অস্টিন লয়েড রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ‘এ সিচুয়েশনকে সংঘাতে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না। পুতিন তার সেনাদের ফিরেয়ে নেওয়ার নির্দেশ দিতে পারেন’।

তার মতে, ‘সংঘাত অনিবার্য নয়। এখনও সুযোগ আছে কূটনৈতিক উপায়ে সমাধানে পৌঁছানোর’। এদিকে গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করে বলেন, তারা (রাশিয়া) ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই হামলা চালিয়ে বসতে পারে মস্কো। তার জন্য বড় কোন অ্যালার্ম ছাড়াই এই হামলা চালাতে পারে। পরিস্থিতি আঁচ করতে পেরে ইউরোপের পূর্বাঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে কবে তারা পৌঁছাবে বা পাঠানো হবে তা উল্লেখ করেননি। এ নিয়ে সম্প্রতি পেন্টাগন জানিয়েছে, তাদের সাড়ে ৮ হাজার সেনা প্রস্তুত রয়েছে। ছোট একটা নোটিশেই রওনা দেবে তারা।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে সংবাদ সম্মেলন ডেকে পশ্চিমাদের উদ্দেশে সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। ইউক্রেনে যেকোনও সময় হামলা হতে পারে, এ ধরনের কথা বলায় আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।’

বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতারা বলেই যাচ্ছেন,আগামীকালই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন কথা শুধু প্যানিক ছড়ায়। এটা আমাদের কত বড় ক্ষতির কারণ তা কি তারা জানেন?’  সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী