১২ বছর পর মালিকের কাছে ফিরলো কুকুর

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৯

১২ বছর নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক মালিকের কাছে ফিরেছে তার পোষা কুকুর। জোয়ে নামের কুকুরটিকে স্টকটনের কাছে এক দুর্গম স্থানে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে কেউ এক জন খুঁজে পেয়ে পুলিশে ফোন করে। পুলিশ জানিয়েছে, কুকুরটি বয়স্ক এবং অসুস্থ দেখা যাচ্ছে।

এক প্রাণী সেবা কর্মকর্তা কুকুরটির মাইক্রোচিপ পরীক্ষা করে দেখে জানতে পারেন এটি ২০১০ সাল থেকে নিখোঁজ রয়েছে। জোয়ের মালিক মিশেল বলেন, ‘আমি কখনও ভাবতেই পারিনি এটা ঘটতে পারে, সেকারণে আমি সত্যিই আবেগতাড়িত।’

জোয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকায় মাইক্রোচিপ কোম্পানি তাকে ২০১৫ সালে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে স্যান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয়।

প্রাণী সেবা কর্মকর্তা ব্রান্ডন লেভিন জোয়েকে পরীক্ষা করেন। তিনি মাইক্রোচিপ প্রতিষ্ঠান থেকে তার মালিকের খোঁজ পান। আর দেখতে পান তিনি এখনও একই মোবাইল নম্বর ব্যবহার করছেন। লেভিন বলেন, তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান।

জোয়ে তার মালিকের বাড়ি লাফায়েত্তে থেকে ২০১০ সালে হারিয়ে যায়। প্রায় ৬০ মাইল দূরে কুকুরটি ফিরে পাওয়া যায়। কুকুরটির মালিক মিশেল বলেন, ‘২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলাম, ফিরে এসে দেখতে পাই সে নিখোঁজ। আশা করছি তাকে ফিরিয়ে আনতে পারবো, সুস্থ করতে পারবো এবং এটিকে তার বাকি জীবন বাঁচাতে পারবো।’

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি