রুশ হুমকি হালকাভাবে নেওয়া যায় না: সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ০৯:৩৮ আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৯:৩৮

ইউক্রেনে কৌশলগত এবং ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের রুশ হুমকিকে হালকাভাবে নেওয়া যায় না বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান। বৃহস্পতিবার সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস বলেন, তবে ওই হুমকিকে শক্তিশালী করার মতো যথেষ্ট বাস্তব প্রমাণ সিআইএ দেখতে পাচ্ছে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এবারই প্রথমবারের মতো কোনও মার্কিন কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির উদ্বেগের কথা স্বীকার করলেন।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ ন্যাটো জোটকে সতর্ক করেন। তিনি বলেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেয় তাহলে মস্কো কালিনিনগ্রাদে পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। ইউরোপের মধ্যাঞ্চলে রুশ এলাকা কালিনিনগ্রাদ।

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল এবং কিয়েভ দখলে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট পুতিন হতাশায় মরিয়া হয়ে উঠতে পারেন। তিনি বলেন, ‘এই কারণে কৌশলগত পারমাণবিক অস্ত্র কিংবা কম-মাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি আমরা কেউই হালকাভাবে নিতে পারি না।’

ক্রেমলিন পারমাণবিক অস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার কথা বললেও বার্নস বলেন, ‘আমরা এসব মোতায়েনের কিংবা সেই উদ্বেগ জোরালো করার মতো সামরিক নড়াচড়ার যথেষ্ট বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি না।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
সর্বশেষ খবর
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের