যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা, ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ১৬:৫৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৭:০৮

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপলাচিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেক ঘর-বাড়ি ভেসে গেছে, এতে চরম দুর্ভোগে বাসিন্দরা।

কেনাটাকির গভর্নর অ্যান্ডি বেশহেয়ার আশঙ্কা করে বলেন, এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শতাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে।

তিনি আরও বলেন, রাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর জ্যাকসনের অধিকাংশই পানির নিচে। এই শহরে ২ হাজার ২০০ মানুষের বসবাস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৯ জুলাই) এই পরিস্থিতিকে ‘একটি বড় দুর্যোগ’ ঘোষণা করেছেন এবং স্থানীয় সাহায্যকারীদের সহায়তায় ফেডারেলকে নির্দেশ দিয়েছেন তিনি।

ন্যাশনাল গার্ডের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসিয়ার বলেন, এখন পর্যন্ত সবচেয়ে খারাপ বন্যা দেখেছি। এখনও অনেক লোক নিখোঁজ, যাদের হিসেব নেই। সন্ধান চালানো হচ্ছে। ইতোমধ্যে নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে শত শত লোককে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেন্টাকিতে এমন বন্যা দেখা দিতে পারে। 

সূত্র: বিবিসি। 

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান