আরেক দফা বাইডেনের গোপন ফাইলের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি গোপন নথি দ্বিতীয় আরেকটি স্থানে পাওয়া গেছে। প্রথম দফা রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায় তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবহৃত তার ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত অফিসে। বুধবার আরেক দফা এমন নথি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। গোপন নথি ভুল রক্ষণাবেক্ষণের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলা মোকাবিলা করছেন।

বুধবার যেসব নথি পাওয়া গেছে সেগুলো কবে বা কোথায় পাওয়া গেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো পেয়েছেন বাইডেনের এক সহযোগী।

প্রথম দফা নভেম্বরে পেন বাইডেন সেন্টারে ১০টি নথি পাওয়া গিয়েছিল। তবে চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে।

এই নথিগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সম্পর্কিত মেমো ও ব্রিফিং।

বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কালের সঙ্গে এসব নথি সংশ্লিষ্ট। কিন্তু বাইডেনের অফিসে এগুলো এসেছে তা স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় গোপন নথিতে বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষের প্রবেশগম্যতা রয়েছে। এগুলো কীভাবে রাখতে এবং সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।

/এএ/
সম্পর্কিত
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?