রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার অপরাধী সংগঠন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ১৯:৫০আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:৫০

রাশিয়ার সমালোচিত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে কয়েক হাজার রুশ বন্দিকে যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে সংগঠনটি। এর ফলে বেসরকারি এই বাহিনীর ওপর চাপ বাড়ালো মার্কিন প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনার গ্রুপের প্রায় ৫০ হাজার যোদ্ধা ইউক্রেনে লড়াই করছে। এদের অন্তত ৮০ শতাংশকে রাশিয়ার কারাগার থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীকে অপরাধী সংগঠন হিসেবে ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করতে পারবে। এসব নিষেধাজ্ঞা ওয়াগনার গ্রুপের আফ্রিকা মহাদেশসহ অন্যত্র ভাড়াটে যোদ্ধা হিসেবে অভিযান হুমকির মুখে পড়তে পারে।

জন কিরবি আরও বলেছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে ওয়াগনার গ্রুপ যে অস্ত্র কিনছে সেই গোয়েন্দা তথ্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা ইউনিটের কাছে পেশ করা হয়েছে। উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন।

তবে গত মাসের ওয়াগনার গ্রুপের মালিক প্রিগোজিন উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের