‘ট্রাম্পের সময়ও চীনা গোয়েন্দা বেলুন প্রবেশ করে যুক্তরাষ্ট্রে’

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন নিয়ে তুলকালাম ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। যদিও শেষ পর্যন্ত বাইডেনের নির্দেশে তা ধ্বংস করা হয়েছে। এবার প্রশ্ন উঠেছে,  ট্রাম্প প্রশাসনের সময়ও চীনা গুপ্তচর বেলুন দেখা যায় যুক্তরাষ্ট্রে। এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়তে দেখা যায়। পিপলস রিপাবলিক অব চীন সরকারের নজরদারি বেলুন ট্রাম্প প্রশাসনের সময় অন্তত ৩ বার সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে ট্রানজিট করেছিল।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শুক্রবার সিএনএন দিজ মর্নিং-এ বলেন, পেন্টাগনের বিবৃতিতে বিস্মতি হয়েছি যে ট্রাম্পের সময়ও একই ঘটনা ঘটেছিল।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময় মার্কিন প্রতিরক্ষা দফতরের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৯ জুলাই থেকে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এসপার।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল বিশালাকৃতির চীনের একটি নজরদারি বেলুন। অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।

/এলকে/
সম্পর্কিত
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
সর্বশেষ খবর
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান