ধসে পড়ল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৬:৫০আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৮:২৮

নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য পরিচিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাংক মাত্র ৪৮ ঘন্টায় বন্ধ হয়ে গেল। শুক্রবার (১০ মার্চ) আর্থিক সংকটের কারণে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি বন্ধ করে দেয় ক্যালিফোর্নিয়া ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা। শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, স্টার্টআপের জন্য ঋণ দেওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বুধবার ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে বলে জানায়। এতে ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

২৪ ঘণ্টার ব্যবধানে ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ নেমে যায়। বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার।

ব্যাংকটি থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে মনে করছেন অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়। ব্যাংকের সব আমানতের দায় এখন নিয়ন্ত্রক সংস্থার হাতে।

বন্ধ হওয়ার পর ব্যাংকটির যাবতীয় আমানতের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। আমানতকারী এবং পাওনাদারদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেবে সংস্থাটি।

এফডিআইসি জানিয়েছে, আগামী সোমবার ( ১৩ মার্চ) সিলিকন ভ্যালির মূল শাখাসহ সব কয়টি শাখা আবার চালু হবে। ততদিন পর্যন্ত ব্যাংকটির আমানতকারী এবং পাওনাদারদের অপেক্ষা করতে হবে।

২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম কোনো পশ্চিমা ব্যাংক এভাবে বন্ধ হয়ে গেল। শুধু তা–ই নয়, এটা নাকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধসসূত্র: রয়টার্স 

 

 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম