ইউক্রেন যুদ্ধের বিশ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে চীন: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ২২:৩২আপডেট : ২২ মার্চ ২০২৩, ২২:৩২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় ওয়াশিংটন ও বিশ্ব কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে চীন। বুধবার মার্কিন সিনেটের এক শুনানিতে আইনপ্রণেতাদের উদ্দেশে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি রাশিয়াকে প্রতিবেশী দেশে আক্রমণে দায়মুক্তি দেওয়া হয় তাহলে তা আক্রমণকারীদের জন্য একটি প্যান্ডোরার বাক্স খুলে দেবে এবং সংঘাতের বিশ্বের দিকে নিয়ে যাবে।

চলমান যুদ্ধে জাপান ও দক্ষিণ কোরিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ সমর্থক উল্লেখ করে ব্লিঙ্কেন বলেছেন, এই যুদ্ধের ঝুঁকি ইউক্রেন ছাড়িয়ে… আমার মনে হয় এর প্রভাব পড়ছে এশিয়াতে।

তবে আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি মনে করেন না রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে চীন। তিনি বলেন, আজ যখন আমরা কথা বলছি, চীন এই সীমা অতিক্রম করেছে বলে দেখা যায়নি।

ইউক্রেনে রুশ আক্রমণের পর এটি চীনের সেনাবাহিনীর তাইওয়ানকে নিয়ে ভাবনায় কেমন প্রভাব রাখছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্বশাসিত দ্বীপটিকে চীন নিজেদের একটি বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে।

ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি চীন খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা এমন আক্রমণে বিশ্বের একত্রিত হওয়া বা না হওয়া থেকে শিক্ষা গ্রহণ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরেছেন, রাশিয়ার প্রতি চীনের রাজনৈতিক ও সরঞ্জামগত সমর্থন ওয়াশিংটনের স্বার্থবিরোধী। তবে মস্কোকে বেইজিং প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বলে ওয়াশিংটন এখন পর্যন্ত কোনও প্রমাণ পায়নি।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি