নিউ জার্সিতে ডাঙায় উঠে আসা ৮ ডলফিনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ০২:০০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮:১৭

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় নিউ জার্সির উপকূলে ডাঙায় উঠে আসা আটটি ডলফিন মারা গেছে। মঙ্গলবার (২১ মার্চ) ডলফিনগুলোর মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আটলান্টিক শহরের ২০ মাইল দক্ষিণে এই ডলফিনগুলো ডাঙায় উঠে আসে। এগুলো বাঁচানোর জন্য ত্রাণ কর্মীরা কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করেন। অবশ্য কর্মীরা পৌঁছার আগেই দুই ডলফিনের মৃত্যু হয়। দুর্ভোগ থেকে নিস্তার দিতে পরে বাকি ছয় ডলফিনের মৃত্যু নিশ্চিত করা হয়।

গত বছরের ডিসেম্বর থেকে এক ডজনের বেশি ডলফিন পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। সি আইলে সিটিতে ডলফিনের আগমন ও পূর্ব উপকূলে সাম্প্রতিক মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর প্রচারিত ফুটেজে দেখা গেছে, ম্যারিন মাম্মাল স্ট্র্যান্ডিং সেন্টারের কর্মকর্তারা ডলফিনের গায়ে সমুদ্রের পানি ঢালছেন বাঁচিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে।

সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, ডলফিনগুলোর যন্ত্রণা কমিয়ে আনার জন্য মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কারণ তাদের সাগরে ফেরানোর অর্থ হলো অনিবার্য মৃত্যুকে আরও বিলম্বিত করা। মৃত আটটি ডলফিনকে ময়নাতদন্তের জন্য গবেষণাগারে আনা হয়েছে।

গত সপ্তাহে নিউ জার্সির আরেকটি সৈকতে অপর দুটি ডলফিনের মৃত্যু হয়েছে। সেখানে একটি ডলফিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরটি ছিল ডলফিনের একটি বাছুর। সেটিরও বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় মৃত্যু নিশ্চিত করা হয়।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম