প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করলো মন্টানা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৪৪

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। রাজ্যের গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বুধবার এই নিষেধাজ্ঞায় সই করেছেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নিষেধাজ্ঞা।

এর মধ্যে দিয়ে ব্যক্তিগত ডিভাইস থেকে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করার প্রথম মার্কিন রাজ্য হতে চলেছে মন্টানা।

টিকটক কর্তৃপক্ষ অবশ্য বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে মন্টানার লাখ লাখ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে রাজ্য সরকার। টিকটক এই আইনকে আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য টিকটক চীন সরকারের কাছে পাঠাচ্ছে, বিশ্বজুড়ে এমন উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্ত নিলো মন্টানা রাজ্য সরকার।

রিপাবলিকান নেতা জিয়ানফোর্টে বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞার ফলে চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানাবাসীরা রক্ষা পাবে’।

মন্টানার আইনপ্রণেতারা গত মাসে ৫৪- ৪৩ ভোটে ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার একটি বিল পাস করেন। এ আইনের ফলে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টগুলোকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে।

১০ লাখ জনসংখ্যার রাজ্য মন্টানায় গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

টিকটক জানায়, যুক্তরাষ্ট্রে তাদের ১৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এটি কিশোর এবং তরুণদের কাছে হালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। তবে মার্কিন সরকার অ্যাপটিতে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করে।

মন্টানায় অ্যাপটি ব্যবহারে জরিমানা কেবল বিভিন্ন প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য; ব্যক্তি ব্যবহারকারীর জন্য নয়। আইন অমান্য করলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারবে মন্টানার বিচার বিভাগ।

সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী