ঝড়-বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭

ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অনেক পাতাল রেল স্টেশন, অলিগলি ও মহাসড়ক। ভেঙে পড়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার কোথাও কোথাও ৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে  জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর।

দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রসঙ্গে গভর্নর ক্যাথে হচুল সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘খুবই বিপজ্জনক অবস্থা, এই ঝড় জীবনের জন্য হুমকি। আমি নিউ ইয়র্কসহ লং আইল্যান্ড এবং হাডসনজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি।’

যেসব পথ পানিতে প্লাবিত সেদিক দিয়ে আপাতত চলাচল না করতে স্থানীয়দের আহ্বান জানিয়েছেন তিনি। বৈরী আবহাওয়ায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিউ ইয়র্কে শুক্রবার সন্ধ্যায় অ্যাপার্টমেন্টের পার্কিং এবং গাড়ি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়।

আকস্মিক বন্যায় সাধারণ মানুষের ভোগান্তি, ছবি: রয়টার্স

এদিকে হাডসন নদীর ওপারে নিউ জার্সির শহর হোবোকেনেও জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। নিউ ইয়র্কের গভর্নর বলেন, এখন বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে। কিন্তু পরিস্থিতিকে এখনই স্বাভাবিক বলা যাচ্ছে না। আমার উদ্বেগের বিষয়টি হচ্ছে, বৃষ্টি কমে আসায় অনেকে হুট করে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যাবেন।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়