যুক্তরাষ্ট্রে ১৮ জনকে হত্যা: তিনদিন পর সন্দেহভাজন বন্দুকধারীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:৩০

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে হত্যাকাণ্ড চালানো সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকারীর নাম রবার্ট কার্ড। সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগের কমিশনার।

গত বুধবার রাতে লুইস্টন শহরে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করে ৪০ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী রবার্ট কার্ড। তাকে ধরতে গত তিনদিন চিরুনি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। অনেকটা অদৃশ্য হয়ে গিয়েছিল যেন। এই পরিস্থিতিতে তার মরদেহ উদ্ধারের দাবি করেছে পুলিশ। 

এ প্রসঙ্গে মেইনের গভর্নর গভর্নর জ্যানেট মিলস লুইস্টিন সিটি হলে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ হামলার ঘটনাস্থলের পার্শ্ববর্তী লিসবনের একটি জলাশয়ের কাছে তার মরদেহ পাওয়া যায়। আমি এখন স্বস্তিতে। রবার্ট কার্ড আর কারো জন্য হুমকি হবে না।’

বন্দুক হামলার পর থেকে অভিযান চলছিল পুলিশের। তদন্ত চালিয়ে যাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাকে থামানো না পর্যন্ত বাসিন্দাদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল প্রশাসন। গত বৃহস্পতিবার গুলি করে ১৮ জনকে হত্যা করে সন্দেহভাজন রবার্ট কার্ড। এর পেছনে উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী