যুক্তরাষ্ট্রের ওরেগন উপকূলে বিরল প্রজাতির মাছ!

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৪, ২০:১১ আপডেট : ০৮ জুন ২০২৪, ২০:৫৪

যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের উত্তর উপকূলে বিরল প্রজাতির একটি মাছ ভেসে এসেছে। অন্তত ৭ ফুট ৩ ইঞ্চি আকৃতির মাছটির নাম হুডউইঙ্কার সানফিশ। শুক্রবারও (৭ জুন) মাছটিকে সমুদ্র সৈকতে দেখা গেছে বলে জানিয়েছে সামুদ্রিক জীবন প্রদর্শনকারী প্রতিষ্ঠান সিসাইড অ্যাকোয়ারিয়াম। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সিসাইড অ্যাকোয়ারিয়াম জানিয়েছে, সোমবার গিয়ারহার্টের সমুদ্র সৈকতে প্রথম দেখা গিয়েছিল বিশাল এই মাছটিকে। তখন থেকেই এটিকে দেখতে কৌতূহলী মানুষ ভিড় বাড়াচ্ছে সৈকতে।

বিশাল বড় মাছটি দেখতে আসছেন কৌতূহলীরা। ছবি: এপি।

বিরল এই মাছটি আরও কয়েক সপ্তাহ এই উপকূলেই অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রজাতির মাছ সাধারণত দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ পানিতে বাস করে বলে জানিয়েছে অ্যাকোয়ারিয়াম।

অ্যাকোয়ারিয়াম যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে শুয়ে থাকা অবস্থায় কিছুটা রূপচাঁদার মতো দেখতে গোলাকার ও ধূসর রঙের মাছটিকে দেখা যায়। এর ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে।

ভিডিও দেখার পর অ্যাকোয়ারিয়ামের সঙ্গে যোগাযোগ করেছেন নিউজিল্যান্ড-ভিত্তিক গবেষক মারিয়েন নাইগার্ড। এটি আসলেই একটি হুডউইঙ্কার সানফিশ- আরও সাধারণ সামুদ্রিক সানফিশের চেয়ে বিরল বলে নিশ্চিত করেছেন তিনি।

২০১৭ সালে প্রকাশিত তার গবেষণা প্রতিবেদন অনুযায়ী, হুডউইঙ্কার সানফিশ মোলা টেকটা প্রজাতির। এটি সমুদ্রের সানফিশ বা মোলা মোলা থেকে একটি ভিন্ন প্রজাতির মাছ। ল্যাটিন ভাষায় টেটকা অর্থ লুকানো বা ছদ্মবেশী।

/এস/
সম্পর্কিত
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম