১০ দিন পর ক্যালিফোর্নিয়ার পর্বতারোহী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ১৩:০৮আপডেট : ২৪ জুন ২০২৪, ১৩:২১

অবশেষে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পবর্তারোহী লুকাস ম্যাকক্লিসকে। পথ হারিয়ে সান্তা ক্রুজ পর্বতমালায় প্রায় ১০ দিন ধরে আটকে ছিলেন তিনি। এ সময় সামান্য কিছু বন্য ফল ও পানি খেয়ে প্রাণ বাঁচিয়েছেন লুকাস। বৃহস্পতিবার বড় ধরনের ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। রবিবার (২৩ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

গত ১১ জুন তিন ঘণ্টার জন্য পাহাড়ে হাইকিং করতে যান ৩৪ বছর বয়সী লুকাস। দাবানলে ল্যান্ডমার্ক ধ্বংস হওয়ার কারণে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন তিনি।

১৬ জুন বাবা দিবসেওবাড়ি  না আসায় লুকাসের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। জঙ্গলের আশপাশের বাসিন্দারা তার চিৎকার শুতে পেয়েছিল। কিন্তু জঙ্গলে তাকে চিহ্নিত করা যাচ্ছিলো না।

অবশেষে বৃহস্পতিবার সান্তা ক্রুজ শেরিফের অফিসের একটি ড্রোন তাকে দেখতে পায়। সান্তা ক্রুজ কাউন্টির এম্পায়ার গ্রেড রোড এবং বিগ বেসিন হাইওয়ের মধ্যবর্তী জঙ্গলে তাকে পাওয়া যায়। 

উদ্ধারের পর এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লুকাস বলেন, শুধু জুতা আর প্যান্ট পরেই হাইকিংয়ে বেড়িয়েছিলাম। মাথায় টুপি ছিল। একটা ফ্ল্যাশলাইট আর ফোল্ড করা কাঁচিও ছিল সঙ্গে।

বুট জুতার সাহায্যে মাটি খুঁড়ে প্রচুর পানি খেয়ে কোন রকমে প্রাণে বেঁচেছিলেন তিনি।  তবে এটাকে তিনি দুর্দান্ত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তবে এই বছর আর কোনও হাইকিংয়ে যাচ্ছেন না বলেও জানালেন লুকাস।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম