ফক্স নিউজকে হোয়াইট হাউজ 

গাজায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১২:৪৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:৪৮

গাজায় প্রাণঘাতী হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। সোমবার (১৭ মার্চ) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এমনটাই জানালেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। 

ক্যারোলিন লেভিট বলেছেন, সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউজ। 

গাজায় ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এই হামলাটি ছিল ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ বিমান হামলাগুলোর একটি। 

একজন সিনিয়র হামাস কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ‘হামাস, হুথি, ইরান এবং যারা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্যও হুমকিস্বরূপ, তাদের মূল্য দিতে হবে। তাদের ওপর সর্বনাশ নেমে আসবে।’ 

ট্রাম্প এর আগে প্রকাশ্যে একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, হামাসকে অবশ্যই গাজায় সব জিম্মিকে মুক্তি দিতে হবে, নতুবা নরক ভোগ করতে হবে।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ