বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১২:৩৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৩৫

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ‘সতর্কতা’ জারি করেছে। বিশ্বের যেকোনও জায়গায় অবস্থানরত আমেরিকানদের ‘বাড়তি সতর্ক’ থাকার আহ্বান জানানো হয়েছে। রবিবার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘বিদেশে মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।’ মার্কিন ও ব্রিটিশ একাদিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র দফতরের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, মধ্যপ্রাচ্যে দ্রুত বেড়ে চলা সংকট বিদেশে ভ্রমণরত বা অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

শনিবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে— বিমান হামলা চালায়। এই বোমাবর্ষণে ক্ষুব্ধ হয়ে ইরান হুঁশিয়ারি দেয়, এই হামলার ‘অপূরণীয় পরিণতি’ হবে।

রবিবার তেহরান সরাসরি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে হামলার হুমকি দিয়ে জানায়, প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনারা আক্রমণের মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রও ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। শনিবার তারা ইসরায়েল এবং পশ্চিম তীরে আটকে পড়া মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে।

একইসঙ্গে ইরাক ও লেবাননে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতর পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের